ছয় বছর আগে দিল্লি থেকে শিশু সন্তান হারিয়ে যাওয়ার পর অনেক খোঁজাখুজি করেও কোনো হদিস মেলেনি, মামলাটিও থেমে গিয়েছিল তিন বছর আগে; সেই সনু বাংলাদেশ থেকে গিয়ে মিলিত হল বাবা-মায়ের সঙ্গে
ভারতীয় হাই কমিশনের তত্ত্বাবধানে বৃহস্পতিবার নয়া দিল্লিতে পৌঁছায় ১২ বছর বয়সী সনু।ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের ভিভিআইপি লাউঞ্জে বাবা-মার বাহুলগ্ন হয়ে শিশুটি সাংবাদিকদের বলে, “আমার অনেক ভালো লাগছে।”
দিল্লির নিউ সীমাপুর যুগি এলাকার বাসিন্দা মাহমুদ ও মাধুরী মমতাজের ছেলে সনু নিখোঁজ হয়েছিল ২০১০ সালের ২৩ মে। এরপর তার বাবা-মে ছেলের সন্ধানে অনেক ঘুরলেও কোনো লাভ হয়নি। ২০১৩ সালে থেমে গিয়েছিল তার মামলার কার্যক্রম।
এরমধ্যে বরগুনার বেতাগী উপজেলার জামালউদ্দিন নামে একজন এই শিশুর সন্ধান পেয়ে তাকে বাবা-মায়ের কাছে ফিরিয়ে দেওয়ার উদ্যোগ নেন।
রহিমা বেগম ও আকলিমা বেগম নামের দুই বোন সনুকে দিল্লি থেকে বেতাগীর গেরামর্দন গ্রামে নিয়ে এসেছিলেন। তাদের পরিবারেই বড় হচ্ছিল সনু। তবে নির্যাতনের কারণে এক পর্যায়ে প্রতিবেশী জামালউদ্দিনের কাছে আশ্রয় নেয় ছেলেটি।
No comments:
Post a Comment