ইউরো কোয়ার্টার-ফাইনালে জার্মানি বনাম ইতালি ম্যাচের আগে ঢাকার গুলশানে জঙ্গি হামলায় নিহতদের স্মরণ করা হয়েছে এক মিনিট নীরবতায়।
শনিবার ফ্রান্সের বোর্দো শহরে এই ম্যাচে ইতালীয় খেলোয়াড়েরা অংশ নেন বাহুতে শোকের কালো ব্যান্ড পড়ে।
ম্যাচ শুরুর আগে দুই দলের খেলোয়াড়রা মধ্যমাঠে দলবেঁধে দাঁড়িয়ে এক মিনিট শোক পালন করেন। গ্যালারিতে যার যার জায়গায় দাঁড়িয়ে তাতে অংশ নেন দর্শকরা; স্টেডিয়ামের জায়ান্ট স্ক্রিনে জানানো হয় সংহতি।
শুক্রবার রাতে গুলশানের হলি আর্টিজান বেকারিতে ঢুকে দেশি-বিদেশি নাগরিকদের জিম্মি করে একদল অস্ত্রধারী জঙ্গি। ১২ ঘণ্টা পর কমান্ডো অভিযানে জিম্মি সঙ্কটের অবসান ঘটে; ভেতরে পাওয়া যায় ২০ জনের জবাই করা লাশ, যাদের মধ্যে নয়জনই ইতালির নাগরিক।

No comments:
Post a Comment